Ghum Parani Ghumer Pori Lyrics | ঘুম পাড়ানী ঘুমের পরী Lyrics

Ghum Parani Ghumer Pori Lyrics

ঘুম পাড়ানী ঘুমের পরী Lyrics

কথা লিখেছেন আবদুল হাই আল-হাদী

সুর করেছেন এ.এফ.এম.আলিমউজ্জামান

 

Ghum Parani Ghumer Pori Lyrics

 

ঘুম পাড়ানী ঘুমের পরী
আয়রে আয় আয়রে আয়
সোনামনির দুটি চোখে
ঘুমের পরশ দিয়ে যা।।

ফুলের দেশে যাবে সে
স্বপ্ন মধুর আবেশে
পাখনা মেলে উড়ে উড়ে
বহু দূরে নিয়ে যা।।

আয়রে পরী আয়না রে
ধরছে খুকু বায়না যে
ছন্দ তুলে দুলে দুলে
ফুলে ফুলে নিয়ে যা।।

 

 

Leave a Comment