গুরু আমায় কর করুণা | Guru Amay Koro Koruna | ভজন গান

গুরু আমায় কর করুণা

Guru Amay Koro Koruna

ভজন গান

গীতিকার-ভবা পাগলা
শিল্পী-অর্জুন ক্ষ্যাপা

গুরু আমায় কর করুণা

গুরু আমায় কর করুণা।।।
আমি ঝড় তুফানে বেয়ে যাব
আমি ঝড় তুফানে এ এ এ এ
আমি ঝড় তুফানে বেয়ে যাব
গুরু তোমার দেয়া তরী খানা
গুরু আমায় কর করুণা।।

গুরু যদি আমার সহায়,
তবে কেন করব হায় হায়।।
গুরু তোমার পায়ে সকল উপায়।।
মুশকিলে যেন পড়িনা।
গুরু আমায় কর করুণা।।।

সকল কর্ম সকল ধর্ম,
তুমি গুরু বড় ধর্ম।।
তুমি ছাড়া কে বুঝিবে মর্ম।।
তুমি শ্রেষ্ঠ উপাসনা।
গুরু আমায় কর করুণা।।।

গুরু অগতির গতি,
একাধারে শিব পার্বতী।।
গুরু কৃষ্ণ গুরুই শ্রীমতী।।
গুরু গঙ্গা যমুনা
গুরু কৃষ্ণ গুরুই শ্রীমতী।।
গুরু গঙ্গা যমুনা
গুরু আমায় কর করুণা।।।

ভবার গুরু বিশ্বজনা
সে কথা তো কেউ জানে না।
ভবার গুরু ভবার গুরু বিশ্বজনা
সে কথা তো কেউ জানে না।
যে জানে সে কথা কয় না।।
জড়িয়ে আছে পা দু’খানা
যে জানে সে কথা কয় না।।
জড়িয়ে আছে পা দু’খানা।
গুরু আমায় কর করুনা।।।
আমি ঝড় তুফানে বেয়ে যাব
ঝড় তুফানে বেয়ে যাব
গুরু তোমার দেয়া তরী খানা
গুরু আমায় কর করুণা।।।।

জনপ্রিয় লিরিক্স:  আমাকে আপন করে লও | Amake Apon Kore Lou Lyrics

Leave a Comment