ভোলা মন মনের কথা – Bhola Mon Moner Katha (ছায়াছবি: বনপলাশীর পদাবলী (১৯৭২))

 ভোলা মন মনের কথা

Bhola Mon Moner Katha

ছায়াছবি: বনপলাশীর পদাবলী (১৯৭২)

গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার

সুর ও শিল্পী: শ্যামল মিত্র

ভোলা মন হায়

মনের কথা কারে বলি আর

এমন করে ছিঁড়ল কেনে

একতারাটার তার

ও উদাস বাউল নেই তো বাউল আর

ভোলা মন,মন আমার।

[কাঁদতে গিয়ে হাসি কেনে

হাসতে গিয়ে কাঁদি

ভালোবাসার আদালতে

হইলাম আমি বাদী]-২

সংসারেতে সাজিলাম যে সং

এই বুঝেছি সার

মনের কথা কারে বলি আর

এমন করে ছিঁড়ল কেনে

একতারাটার তার

ও উদাস বাউল নেই তো বাউল আর

ভোলা মন

এত বড় আকাশতলে

জীবন কেনে ছোট?

পিরিতির ফুল মনবৃক্ষে

ঝরবে জেনেই ফোটো

জানি না তো কে যে আমার

আমি যে হায় কার?

মনের কথা কারে বলি আর

এমন করে ছিঁড়ল কেনে

একতারাটার তার

ও উদাস বাউল নেই তো বাউল আর

ভোলা মন,মন আমার।

জনপ্রিয় লিরিক্স:  Ei Mon Tomake Dilam Lyrics | এই মন তোমাকে দিলাম

Check Also

a logo for keylyrics.com

মেরে ঢোলনা সুন Lyrics | मेरे ढोलना सुन Lyrics | Mere Dholna Sun Lyrics

মেরে ঢোলনা সুন Lyrics मेरे ढोलना सुन Lyrics Mere Dholna Sun Lyrics মেরে ঢোলনা সুনमेरे …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *