কোথায় রইলে হে দয়াল কান্ডারি | Kothay Roile He Doyal Kandari | Key Lyrics

কোথায় রইলে হে দয়াল কান্ডারি

Kothay Roile He Doyal Kandari

ফকির লালন সাঁই

কোথায় রইলে হে দয়াল কান্ডারি।

এ ভবো তরঙ্গে আমায় দাও এসে চরণতরী।।

পাপিকে করিতে তারণ

নাম ধরেছো পতিত পাবন

ঐ ভরসায় আছি যেমন চাতক মেঘ নিহারি।।

যতই করি অপরাধ

তথাপি হে তুমি নাথ

মারিলে মরি নিতান্ত বাঁচালে বাঁচতে পারি।।

সকলেরে নিলে পারে

আমাতে না চাইলে ফিরে

লালন বলে এ সংসারে

আমি কি এতই ভারি।।

জনপ্রিয় লিরিক্স:  জলের ঘাটে গিয়া Lyrics | Joler Ghate Giya Lyrics | Priyonti

Leave a Comment