জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে | Jiggasile Khodar Kotha Dekhay Asmane | Key Lyrics

জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে

Jiggasile Khodar Kotha Dekhay Asmane

ফকির লালন সাঁই

আছেন কোথায় স্বর্গপুরে 

কেউ নাহি তার ভেদ জানে।

জিজ্ঞাসিলে খোদার কথা 

দেখায় আসমানে।।

পৃথিবী গোলালাকার শুনি

অহর্নিশী ঘোরে আপনি

তাইতে হয় দিন রজনী

জ্ঞানি গুণি তাই মানে।।

এক দিকে দিবা হলে

অন্যদিকে নিশী বলে

আকাশতো দেখে সকলে

খোদা দেখে কয় জনে।।

আপন ঘরে কে কথা কয়

না জেনে আসমানে তাকায়

লালন কয় কেবা কোথায়

বুঝিবে দিব্যজ্ঞানে।।

জনপ্রিয় লিরিক্স:  Maya Lagaiche Lyrics | মায়া লাগাইছে

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *