সব লোকে কয় লালন কি জাত সংসারে | Sob Loke Koy Lalon Ki Jat Songsare | Key Lyrics

সব লোকে কয় লালন কি জাত সংসারে

Sob Loke Koy Lalon Ki Jat Songsare

ফকির লালন সাঁই

সব লোকে কয় লালন কি জাত সংসারে।

লালন বলে জাতের কি রূপ 

দেখলাম না এই নজরে।।

কেউ মালা কেউ তসবি গলে

তাইতে কি জাত ভিন্ন বলে

আসা কিম্বা যাওয়ার কালে

জাতের চিহ্ন রয় কারে।।

সুন্নাত দিলে হয় মুসলমান

নারী জাতের কি হয় বিধান

বামন চিনি পৈতা প্রমাণ

বামনি চিনি কিসে রে।।

জগৎ জুড়ে জাতের কথা

লোকে গল্প করে যথা তথা

লালন বলে জাতের ফাতা

বিকাইছি সাধ বাজারে।।

জনপ্রিয় লিরিক্স:  গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর - Lalon Geeti - Guru tumi potit pabon paramo ishore

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *