সে কি চেনে মানুষ রতন | Se Ki Chene Manush Roton | Key Lyrics

সে কি চেনে মানুষ রতন

Se Ki Chene Manush Roton

ফকির লালন সাঁই

সে কি চেনে মানুষ রতন 

দড়গা তলায় মন মজেছে।

শিরনি খাওয়ার লোভ যার আছে।।

সাধুর হাটে সে যদি যায়

আট বসে না কোন কথায়

মন থাকে তার দড়গা তলায়

বুদ্ধি তার পেঁচোয় পেয়েছে।।

প্রতিমা গড়ে ভাস্করে

মনে প্রাণে প্রতিষ্ঠা করে

আবার গুরু বলে তারে

এমন পাগল কে দেখেছে।।

মাটির পুতুল গড়ে নাচায়

আপনি মারে আপনি বাঁচায়

তাই জেনে স্বয়ং হতে চায়

লালন কয় তার সকল মিছে।।

Leave a Comment