খোদা রয় আদমে মিশে | Khoda Roy Adome Mishe | Key Lyrics

খোদা রয় আদমে মিশে

Khoda Roy Adome Mishe

কার জন্যে মন হলি হত 

সে খোদা আদমে আছে। 

খোদা রয় আদমে মিশে।।

নাম দিয়ে সাঁই কোথায় লুকালে,

মুর্শিদ ধরে সাধন করলে, নিকটে মেলে।

ওরে আত্মারূপে কর্তা হলো

কর তার দিশে।।

আল্লাহ্‌, আদম আর মুহাম্মদ,

এই তিন জনায় নাই ভেদাভেদ, এক আত্মায় মিশে।

দেখবি যদি হযরত নবী 

এশকেতে আছে।।

যার হয়েছে ভবে মহাজ্ঞ্যান, 

সেই দেখবে সে নূরতাজুল্লাহ, অন্যে দেখবে ক্যান। 

ফকির লালন বলে জ্ঞ্যানী যারা 

দেখবে অনাসে।।

জনপ্রিয় লিরিক্স:  পিরীতি অমূল্যনিধি | Piriti Amulyanidhi | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *