Asma-ul-Husna 99 Names of Allah | আসমাউল হুসনা (আল্লাহর ৯৯ নাম), অর্থ ও ফজিলত

Asma-ul-Husna 99 Names of Allah
আসমাউল হুসনা (আল্লাহর ৯৯ নাম), অর্থ ও ফজিলত

মহান আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ নাম হলো ‘আল্লাহ’। এছাড়াও তাঁর অসংখ্য গুণবাচক নাম রয়েছে, যার মধ্যে ৯৯টি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গুণবাচক নামগুলোকে একত্রে ‘আসমাউল হুসনা’ (Asma-ul-Husna) বলা হয়।

বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম (Atif Aslam) সহ অনেক জনপ্রিয় শিল্পীর কণ্ঠে আসমাউল হুসনার তিলাওয়াত সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয়। যারা আসমাউল হুসনার লিরিক্স, আল্লাহর ৯৯টি নামের বাংলা অর্থ এবং এর ফজিলত খুঁজছেন, তাদের জন্য KeyLyrics-এর আজকের এই বিশেষ আয়োজন।

হাদিসের আলোকে আসমাউল হুসনার ফজিলত: হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালার নিরানব্বইটি নাম রয়েছে। একশো থেকে একটি কম। যে ব্যক্তি এই নামগুলো মনে রাখবে, বুঝবে এবং উপলব্ধি করবে, সে জান্নাতে যাবে।’ (বুখারি: ৮৯৪, মুসলিম: ৬৪৭৬, তিরমিজি: ৫১৩৮)

Asma-ul-Husna Recitation Lyrics (আসমাউল হুসনা তিলাওয়াত)

[Intro]
আসআলুকা ইয়া-মান হুওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
(Asaaluka yaa-man hu-wallahu-llazi laa ilaaha illa hu)

[The 99 Names]
আল-রহমান, আল-রহিম, আল-মালিক, আল-কুদ্দুস, আস-সালাম,
আল-মুমিন, আল-মুহাইমিন, আল-আযিয, আল-জাব্বার, আল-মুতাকাব্বির…
(নিচে ৯৯টি নামের সম্পূর্ণ তালিকা ও অর্থ দেওয়া হলো)

[Outro – Dua]
আল্লাহুম্মা সাল্লি আফদালা সালাতি আ’লা আস’আদিল মাখলুকাতিকা
সায়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আ’লা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম
আ’দাদা মা’লুমাতিকা ওয়া মিদাদা কালিমাতিকা
কুল্লামা জাকারাকা জাকিরুনা ওয়া গাফালা আন জিকরিহিল গাফিলুন।

মহান আল্লাহর ৯৯টি নাম ও অর্থ (99 Names of Allah with Meaning)
১. الله (আল্লাহ) – আল্লাহ, প্রভু।
২. الرَّحْمَنُ (আর-রহমান) – সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়।
৩. الرَّحِيمُ (আর-রহিম) – সবচাইতে ক্ষমাশীল।
৪. الْمَلِكُ (আল-মালিক) – অধিপতি।
৫. الْقُدُّوسُ (আল-ক্বুদ্দুস) – পূতপবিত্র, নিখুঁত।
৬. السَّلَامُ (আস-সালাম) – শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা।
৭. الْمُؤْمِنُ (আল-মুমিন) – জামিনদার, সত্য ঘোষণাকারী।
৮. الْمُهَيْمِنُ (আল-মুহাইমিন) – অভিভাবক, প্রতিপালক।
৯. الْعَزِيزُ (আল-আযিয) – সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত।
১০. الْجَبَّارُ (আল-জাব্বার) – দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত।
১১. الْخَالِقُ (আল-খালিক) – সৃষ্টিকর্তা।
১২. الْبَارِئُ (আল-বারি) – বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী।
১৩. الْمُصَوِّرُ (আল-মুসাউয়ির) – আকৃতিদানকারী।
১৪. الْغَفَّارُ (আল-গাফফার) – পুনঃমার্জনাকারী।
১৫. الْقَهَّارُ (আল-কাহ্হার) – দমনকারী।
১৬. الْوَهَّابُ (আল-ওয়াহ্হাব) – স্থাপনকারী (প্রচুর দানকারী)।
১৭. الرَّزَّاقُ (আর-রজ্জাক) – রিজিকদাতা।
১৮. الْفَتَّاحُ (আল-ফাত্তাহ) – প্রারম্ভকারী, বিজয়দানকারী।
১৯. الْعَلِيمُ (আল-আলীম) – সর্বজ্ঞানী, সর্বদর্শী।
২০. الْقَابِضُ (আল-কাবিদ) – নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী।
২১. الْبَاسِطُ (আল-বাসিত) – প্রসারণকারী।
২২. الْخَافِضُ (আল-খাফিদ) – (অবিশ্বাসীদের) অপমানকারী।
২৩. الرَّافِعُ (আর-রাফি) – উন্নীতকারী।
২৪. الْمُعِزُّ (আল-মুয়িজ্জ) – সম্মানপ্রদানকারী।
২৫. الْمُذِلُّ (আল-মুঝিল্ল) – সম্মানহরণকারী।
২৬. السَّمِيعُ (আস-সামীয়ু) – সর্বশ্রোতা।
২৭. الْبَصِيرُ (আল-বাসির) – সর্বদ্রষ্টা।
২৮. الْحَكَمُ (আল-হাকাম) – বিচারপতি।
২৯. الْعَدْلُ (আল-আদল) – নিখুঁত (ন্যায়বিচারক)।
৩০. اللَّطِيفُ (আল-লাতিফ) – অমায়িক (সূক্ষ্মদর্শী)।
৩১. الْخَبِيرُ (আল-খবির) – সম্যক অবগত।
৩২. الْحَلِيمُ (আল-হালিম) – ধৈর্যবান, প্রশ্রয়দাতা।
৩৩. الْعَظِيمُ (আল-আযিম) – সুমহান।
৩৪. الْغَفُورُ (আল-গফুর) – মার্জনাকারী।
৩৫. الشَّكُورُ (আশ-শাকুর) – সুবিবেচক (গুণগ্রাহী)।
৩৬. الْعَلِيُّ (আল-আলিই) – মহীয়ান।
৩৭. الْكَبِيرُ (আল-কাবীর) – সুমহান।
৩৮. الْحَفِيظُ (আল-হাফিজ) – সংরক্ষণকারী।
৩৯. الْمُقِيتُ (আল-মুকিত) – লালনপালনকারী।
৪০. الْحَسِيبُ (আল-হাসিব) – মীমাংসাকারী।
৪১. الْجَلِيلُ (আল-জালিল) – গৌরবান্বিত।
৪২. الْكَرِيمُ (আল-কারিম) – উদার, অকৃপণ।
৪৩. الرَّقِيبُ (আর-রকিব) – সদা জাগ্রত, অতন্দ্র পর্যবেক্ষণকারী।
৪৪. الْمُجِيبُ (আল-মুজীব) – সাড়া দানকারী, উত্তরদাতা।
৪৫. الْوَاسِعُ (আল-ওয়াসি) – অসীম, সর্বত্র বিরাজমান।
৪৬. الْحَكِيمُ (আল-হাকিম) – সুবিজ্ঞ, সুদক্ষ।
৪৭. الْوَدُودُ (আল-ওয়াদুদ) – স্নেহশীল।
৪৮. الْمَجِيدُ (আল-মাজিদ) – মহিমান্বিত।
৪৯. الْبَاعِثُ (আল-বাঈস) – পুনরুত্থানকারী।
৫০. الشَّهِيدُ (আশ-শাহীদ) – সাক্ষ্যদানকারী।
৫১. الْحَقُّ (আল-হক) – প্রকৃত সত্য।
৫২. الْوَكِيلُ (আল-ওয়াকিল) – সহায় প্রদানকারী, আস্থভাজন, উকিল।
৫৩. الْقَوِيُّ (আল-কুওয়াই) – ক্ষমতাশালী।
৫৪. الْمَتِينُ (আল-মাতীন) – সুদৃঢ়, সুস্হির।
৫৫. الْوَلِيُّ (আল-ওয়ালিই) – বন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী।
৫৬. الْحَمِيدُ (আল-হামিদ) – সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়।
৫৭. الْمُحْصِي (আল-মুহসি) – বর্ণনাকারী, গণনাকারী।
৫৮. الْمُبْدِئُ (আল-মুব্দি) – অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা।
৫৯. الْمُعِيدُ (আল-মুঈদ) – পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি।
৬০. الْمُحْيِي (আল-মুহিই) – জীবনদানকারী।
৬১. الْمُمِيتُ (আল-মুমীত) – ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী।
৬২. الْحَيُّ (আল-হাইই) – চিরঞ্জীব, যার কোনো শেষ নাই।
৬৩. الْقَيُّومُ (আল-কাইয়ুম) – অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী।
৬৪. الْوَاجِدُ (আল-ওয়াজিদ) – পর্যবেক্ষক, চিরস্থায়ী।
৬৫. الْمَاجِدُ (আল-মাজিদ) – সুপ্রসিদ্ধ।
৬৬. الْوَاحِدُ (আল-ওয়াহিদ) – এক, অনন্য, অদ্বিতীয়।
৬৭. الصَّمَدُ (আস-সমাদ) – চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ।
৬৮. الْقَادِرُ (আল-কাদির) – সর্বশক্তিমান।
৬৯. الْمُقْتَدِرُ (আল-মুকতাদির) – প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী।
৭০. الْمُقَدِّمُ (আল-মুকাদ্দিম) – অগ্রগতিতে সহায়তা প্রদানকারী।
৭১. الْمُؤَخِّرُ (আল-মুআক্ষির) – বিলম্বকারী (পশ্চাদগামীকারী)।
৭২. الْأَوَّلُ (আল-আউয়াল) – সর্বপ্রথম, যার কোনো শুরু নাই।
৭৩. الْآخِرُ (আল-আখির) – সর্বশেষ, যার কোনো শেষ নাই।
৭৪. الظَّاهِرُ (আজ-জাহির) – সুস্পষ্ট, সুপ্রতীয়মান।
৭৫. الْبَاطِنُ (আল-বাতিন) – লুকায়িত, অস্পষ্ট, অন্তরস্থ।
৭৬. الْوَالِيَ (আল-ওয়ালি) – সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু।
৭৭. الْمُتَعَالِي (আল-মুতাআলী) – সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ।
৭৮. الْبَرُّ (আল-র্বার) – কল্যাণকারী।
৭৯. التَّوَّابُ (আত-তাওয়াব) – বিনম্র, সর্বদা আবর্তিতমান (তওবা কবুলকারী)।
৮০. الْمُنْتَقِمُ (আল-মুন্তাকিম) – প্রতিফল প্রদানকারী।
৮۱. الْعَفُوُّ (আল-আফুউ) – শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী।
৮২. الرَّءُوفُ (আর-রওফ) – সদয়, সমবেদনা প্রকাশকারী।
৮৩. مَالِكُ الْمُلْكِ (মালিকুল মুলক) – সার্বভৌম ক্ষমতার অধিকারী।
৮৪. ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ (জুল-জালালি ওয়াল ইকরাম) – মর্যাদা ও ঔদার্যের প্রভু।
৮৫. الْمُقْسِطُ (আল-মুকসিত) – ন্যায়পরায়ণ, প্রতিদানকারী।
৮৬. الْجَامِعُ (আল-জামি) – একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী।
৮৭. الْغَنِيُّ (আল-গানিই) – ঐশ্বর্যবান, স্বতন্ত্র।
৮৮. الْمُغْنِي (আল-মুগনি) – সমৃদ্ধকারী, উদ্ধারকারী।
৮৯. الْمَانِعُ (আল-মানি) – প্রতিরোধকারী, রক্ষাকর্তা।
৯০. الضَّارُّ (আদ-র্দারু) – যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী।
৯১. النَّافِعُ (আন-নাফি) – অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী।
৯২. النُّورُ (আন-নূর) – আলোক।
৯৩. الْهَادِي (আল-হাদী) – পথপ্রদর্শক।
৯৪. الْبَدِيعُ (আল-বাদী) – অতুলনীয়, অনিধগম্য।
৯৫. الْبَاقِي (আল-বাকী) – অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়।
৯৬. الْوَارِثُ (আল-ওয়ারিস) – সবকিছুর উত্তরাধিকারী।
৯৭. الرَّشِيدُ (আর-রশিদ) – সঠিক পথের নির্দেশক।
৯৮. الصَّبُورُ (আস-সবুর) – ধৈর্যশীল।
৯৯. الْمُتَكَبِّرُ (আল-মুতাকাব্বির) – সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত।

জনপ্রিয় লিরিক্স:  বাস ইয়হী সোচ কে | बस यही सोच के | Bas Yahi Soch Ke | Key Lyrics

 

আসমাউল হুসনা পাঠের আমল ও ফজিলত

আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের রয়েছে অসংখ্য ফজিলত। এই পবিত্র নামগুলোর জিকির করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং তার জীবনের সব কাজ সহজ করে দেন।

‘আল-মুয়াখ্‌খিরু’ (اَلْمُوَخِّرُ) নামের বিশেষ আমল ও ফজিলত: আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে একটি হলো ‘আল-মুয়াখ্‌খিরু’ (اَلْمُوَخِّرُ), যার অর্থ শত্রুদেরকে দূরে নিক্ষেপকারী বা অবকাশ দানকারী।

  • যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি ১০০ বার পাঠ করবে, ওই ব্যক্তির অন্তর আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে মিলবে না।

  • যে ব্যক্তি প্রতিদিন এই পবিত্র নামটি ১০০ বার পাঠ করবে, ওই ব্যক্তির সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হবে।

  • যে ব্যক্তি প্রতিদিন এই পবিত্র গুণবাচক নামটি ৪১ বার পাঠ করবে, ওই ব্যক্তির আত্মা আল্লাহর অনুগত হয়ে যাবে।

মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর এই পবিত্র গুণবাচক নামগুলোর জিকির করার এবং এর ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন।

Leave a Comment