Monero Ronge Rangabo Lyrics | মনেরও রঙে রাঙাবো

Monero Ronge Rangabo Lyrics
মনেরও রঙে রাঙাবো

Monero Ronge Rangabo Lyrics

মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে তরুলতা।।
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো।।
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা।।
তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।

জনপ্রিয় লিরিক্স:  কত যুগ যেন দেখিনি তোমারে | Koto Jug Jeno Dekhini Tomare

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *