Tumi Je Amar Lyrics | তুমি যে আমার Lyrics | Getta Dutt

Tumi Je Amar Lyrics | তুমি যে আমার | Getta Dutt
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার

Tumi Je Amar Lyrics

তুমি যে আমার, ওগো তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি
সেই তো আমারি সাধনা, চাইনাতো কিছু আর
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে
জীবন মরুর মাঝে, এসোগো বধুর সাজে
সেই তো আমারই জীবনে, তোমারই অভিসার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
Popular Lyrics:  ঘুমাও ও চাঁদ ঘুমাও - Ghumao O Chand | Lyrics

Leave a Comment