Doyal Bhandari More Lyrics | দয়াল ভাণ্ডারী মোরে

Doyal Bhandari More Lyrics
দয়াল ভাণ্ডারী মোরে
রচয়িতা- ফকির রমেশ শীল মাইজভাণ্ডারী

Doyal Bhandari More Lyrics

দয়াল ভাণ্ডারী মোরে ত্বরাইয়া লইও
চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও।।
তোমার যত পাগল দলে, কবরে ফেরেস্তা গেলে।
দয়া করে গো সওয়ালে সঙ্গে থাকিও।।
হজ্ব রোজা কলমা আর নামায যাকাত সার।
এই পাঁচ কাজে দাসগণকে মশগুল রাখিও।।
বরজকে নামায পড়াইয়ে নজরানা যাকাত দিয়ে।
তোমার কদম কাবায় হজ্ব করাইয়া হাজী সাজাইও।।
দুনিয়ার লালশা হতে রোজা রেখে ভাল মতে।
তোমার অমৃতময় তবারুক দিয়ে ইফতার করাইও।।
দমে দমে তোমার নাম, রমেশ কহে কলেমার কাম।
জান্নাত কি জাহান্নাম তুমি করাইও।।
জনপ্রিয় লিরিক্স:  Paye Pori Minoti Kori Lyrics | পায়ে পড়ি মিনতি করি

Check Also

a logo for keylyrics.com

Kemon Ache Radha Bol Lyrics | কেমন আছে রাধা বল Lyrics

Kemon Ache Radha Bol Lyrics কেমন আছে রাধা বল Lyrics শিল্পী: ফতেহ আলী খান আকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *