Koto Khela Jano Maula Lyrics | কত খেলা জান মাওলা

Koto Khela Jano Maula Lyrics
কত খেলা জান মাওলা
গুরু রমেশ শীল

Koto Khela Jano Maula Lyrics

কত খেলা জান মাওলা কত খেলা জান
গলায় দিয়া প্রেম রশি আস্তে আস্তে টান রে
রঙ্গিলা ভাণ্ডারী মাওলারে।
ও মাওলা রে… কারে চালাও মজনু হালে
কারে সাধুর বেশে
কারে ঘরবাড়ী ছারাইয়া মাওলা
ফিরাও নানান দেশ।
ও মাওলা রে….. কেহ সোনার তালে দুধে ভাতে
ঘি পোলাও খায়
কেহ দুদিনে মিলেনা অন্নরে
উপবাস যায় ও রে..।
ও মাওলা রে…. করো জন্ম অন্ধগরি
দিন যায় দু:খে দু:খে
কেহ আটার হাজার আলম
এক পকলে দেখে রে…।
ও মাওলা রে…. পলকে করেছ কেউরে
দুই কুলের সুলতান
কেহ আজীবন গোলামী করি
জান করে হয়রান রে।
ও মাওলা রে…. কেহ ঠিক পথে চলিতে বল
রাস্তার কর ভুল
রমেশ বলে ঠিক চিনেছি রে..
তুমি সবার মুল রে।
জনপ্রিয় লিরিক্স:  পাবে সামান্যে কি তাঁর দেখা | Pabe Samanye Ki Tar Dekha | লালন সাঁই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *