সখী আয়না দেখাও তারে | Sokhi Ayna Dekhau Tare | ইলিয়াস আলি | ধামাইল গান Key Lyrics

সখী আয়না দেখাও তারে

Sokhi Ayna Dekhau Tare

ইলিয়াস আলি

ধামাইল গান

সখী আয়না দেখাও তারে 

আমারে ছাড়িয়া বন্ধু 

গেল কোন সে দূরে।

সখী আয়না দেখাও তারে।।

না দেখিলে কেমনে থাকি 

শান্তি নাই অন্তরে।।

সখী আয়না দেখাও তারে।।

বন্ধু আমার রসের নাগর

কে রাখিল ধরে

যাওগে তুমি অন্বেষণে

খুঁজতে ঘরে ঘরে।

সখী আয়না দেখাও তারে 

আমারে ছাড়িয়া বন্ধু 

গেল কোন সে দূরে।

সখী আয়না দেখাও তারে।।

প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ

সার করিল পুড়েৎ

সে আগুন হবে না বারণ

না পাইল বন্ধুরে।

সখী আয়না দেখাও তারে 

আমারে ছাড়িয়া বন্ধু 

গেল কোন সে দূরে।

সখী আয়না দেখাও তারে।।

আর সহিব জ্বালা

ইলিয়াস আলি বলে

যাওগো তুমি তাড়াতাড়ি

বিনয় করি করে।

সখী আয়না দেখাও তারে 

আমারে ছাড়িয়া বন্ধু 

গেল কোন সে দূরে।

সখী আয়না দেখাও তারে।।

Leave a Comment