লোকে বলে আমার ঘরে না কি চাঁদ উঠেছে
Loke Bole Amar Ghore Na Ki Chand Utheche
লোকে বলে আমার ঘরে না কি চাঁদ উঠেছে
লোকে বলে আমার ঘরে না কি চাঁদ উঠেছে,
না গো না’ চাঁদ নয়, আমার বন্ধু এসেছে ।।
বিশ্বাস করে না ওরা,অবিশ্বাসী মন
তবুও কয় দেখিতেছি’ চাঁদেররি কিরণ ।
(আমি) ডাক দিয়ে কই এসোনা, নিজের চোখে দেখোনা
হৃদয় সিংহাসনে আমার’কে বসেছে ।।
না গো না’ চাদ নয়, আমার বন্ধু এসেছে ।
কপাল পুড়া আমার ডাকে সাড়া নাহি দিলো
পুর্বাপর ভাল বটে’ দু’এক জন আসিলো ।
(ওরা) রুপ দেখিয়া বলেরে ভাই, এই রুপের তুলনা নাই,
কোটি চাঁদে চরন তলে(যারে) ধরা দিয়েছে ।।
না গো না’ চাদ নয়, আমার বন্ধু এসেছে ।


