মেনেছি গো হার মেনেছি
Menechi Go Haar Menechi
কথা: সুবোধ পুরকায়স্থ
সুর: কমল দাশগুপ্ত
শিল্পী: জগন্ময় মিত্র
মেনেছি গো হার মেনেছি
[মেনেছি গো হার মেনেছি]-২
[তব পরাজয় মোর পরাজয়]-২
বারে বারে তাহা জেনেছি।
হার মেনেছি,মেনেছি গো।
[ফাল্গুনে ধরা দিল যে মলয়
কুসুমে গন্ধে বাজে,বাজে তারই জয়]-২
[দূরে গিয়ে যত কাঁদানু তোমায়]-২
বেদনা কুড়ায়ে এনেছি
হার মেনেছি,মেনেছি গো।
