মা তুই এমন কেন হলি
Maa Tui Emon Keno Holi
ছায়াছবি: যমালয়ে জীবন্ত মানুষ (১৯৫৮)
কথা: আনন্দ চক্রবর্তী
সুর: শ্যামল মিত্র
কণ্ঠ: উৎপলা সেন
Maa Tui Emon Keno Holi
ছায়াছবি: যমালয়ে জীবন্ত মানুষ (১৯৫৮)
কথা: আনন্দ চক্রবর্তী
সুর: শ্যামল মিত্র
কণ্ঠ: উৎপলা সেন
[মা তুই এমন কেন হলি]-২
পতির বুকে চরণ রেখে
লাজের মাথা খেলি
মা তুই এমন কেন হলি।
[দিগ্বসনা এলোচুলে
হাতে নিলে খড়্গ তুলে]-২
গলে পরে মুণ্ডমালা
হলি মুণ্ডমালী
উমা গলে পড়ে মুণ্ডমালা
হলি মুণ্ডমালী
মা তুই এমন কেন হলি।
[রক্তলোলুপ তোর রসনা
শ্মশানের শবাসনা]-২
রাক্ষুসি তুই সর্বনাশী
তাই মা তোরে বলি
মা তুই এমন কেন হলি।


1 thought on “মা তুই এমন কেন হলি – Maa Tui Emon Keno Holi | Key Lyrics”