প্রেমের স্মৃতি যে ভোলা যায় না
Premer Smriti Je Bhola jai na
ছবি: প্রথম দেখা
কথা: লক্ষ্মীকান্ত রায়
সুর: অর্পিতা রাজ
কণ্ঠ: কুমার শানু
প্রেমের স্মৃতি যে ভোলা যায়না
হারানো তিথি যে ভোলা যায়না
হৃদয়ের এ বাঁধন খোলা যায়না
প্রেমের স্মৃতি যে ভোলা যায়না
হারানো তিথি যে ভোলা যায়না।
[ফাগুনেতে বলো উঠে কেন ঝড় যে
সাজানো হলোনা ভেঙ্গে গেল ঘর যে]-২
চোখেরি আঁড়ালে কখন হারালে
[মনে সে কি রয়না,এ ব্যথা যে সয়না]-২
প্রেমের স্মৃতি যে ভোলা যায়না
হারানো তিথি যে ভোলা যায়না।

