তুমি নিজের মুখেই বললে যেদিন | Tumi Nijer Mukhei Bolle Jedin | মান্না দে
শিরোনামঃ তুমি নিজের মুখেই বললে যেদিন
Tumi Nijer Mukhei Bolle Jedin
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ প্রভাস দে
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়
তুমি নিজের মুখেই বললে যেদিন
তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয়,
সত্যি কোনো কিছু নয়,
আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে।।
আমি মানুষ চেয়েই করেছিলাম ভুল
তুমি ছিলে শুধু রঙ করা পুতুল,
আমার ভুল ভাঙাতে ধূলো হয়ে
পড়লে যে তাই ভেঙে,
আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে।।


