চলো না হই উদাসী | Cholo Na Hoi Udasi | ওয়াকিল

শিরোনাম: চলো না হই উদাসী
Cholo Na Hoi Udasi
শিল্পী: ওয়াকিল
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী,
চলো না হই উদাসী
চলো না হই উদাসী।।
বন্ধুরও বাড়ির জালালী কবুতর
আমারও বাড়ি আসে রে,,
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম,,
খায় আর, খায় আর, খায় আর,
বাক বাকুম করে লো কিশোরী,
চলোনা হই উদাসি, চলোনা হই উদাসী,
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী
চলো না হই উদাসি, চলো না হই উদাসী।।
আঙ্গুলও কাটিয়া কলমও বানাইলাম
নয়নের জল করলাম কালি রে,,
হৃদয়ও চিড়িয়া লিখনও লিখিয়া
পাঠাইলাম, পাঠাইলাম, পাঠাইলাম
সোনা বন্ধুর নামে লো কিশোরী,
চলো না হই উদাসি, চলো না হই উদাসি,
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী,
চলো না হই উদাসি, চলো না হই উদাসি।।
আমার মন ও না চায় চলোনা হই উদাসি

Leave a Comment