এ তুমি কেমন তুমি
E Tumi Kemon Tumi
ছায়াছবি: জাতিস্মর (২০১৪)
কথা ও সুর: সুমন চট্টোপাধ্যায়
কণ্ঠ: রূপঙ্কর বাগচী
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর!-২
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন-
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরণ যেমন-২
কথা নয় নীরবতায় সজলতার আঁকর ভরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর!


