এ জীবনে মোর যতকিছু ব্যথা
E Jibone Mor Joto Kichu Betha (1948)
গীতিকার: পবিত্র মিত্র
সুর ও কণ্ঠ: সুধীরলাল চক্রবর্তী
এ জীবনে মোর যতকিছু ব্যথা
যতকিছু পরাজয়-
তোমারে স্মরিয়া লাগে যে গো
লাগে যে সব মধুময়।
[তুমি চলে গেছো দূরে
তবু যে গো সুরে সুরে]-২
সেদিনের গানখানি
[বারে বারে মনে হয়]-২
তোমারে স্মরিয়া লাগে যে গো
লাগে যে গো মধুময়।

