এই রাত অক্ষয় হোক
Ei Raat Akkhoy Hok
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: আলাউদ্দিন আলী
কণ্ঠ: কুমার শানু ও কনক চাঁপা
দ্যাখো অধরের তৃষ্ণায় মরেছে অধর
দু’চোখে মরেছে দুই চোখ
এই রাত অক্ষয় হোক
এই রাত এই রাত অক্ষয় হোক
দ্যাখো অধরের তৃষ্ণায় মরেছে অধর।
[মনের পরশে মন
মরে গিয়ে হয়েছে অমর
স্বপ্ন বেঁধেছে বুকে ঝড়
স্বপ্ন বেঁধেছে বুকে ঝড়]-২
সেই স্বপ্ন দেখার সুখে
না আসুক ভোরের আলো
এই রাত অক্ষয় হোক
এই রাত এই রাত অক্ষয় হোক
দ্যাখো অধরের তৃষ্ণায় মরেছে অধর।


