আমার ভালোবাসার তানপুরাতে | Amar Bhalobasar Tanpurate Lyrics

আমার ভালোবাসার তানপুরাতে
Amar Bhalobasar Tanpurate Lyrics

আমার ভালোবাসার তানপুরাতে

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
আজ মনের মাঝে রঙ্গীন আশা –
রঙ্গে সাজে না ।।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
হায় কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে !
ভুলিবো কেমন সে রাত বলো যে রাতে তুমি গেছো চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধু অন্ধকার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না……
হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালোবেসে যে সব হারালাম
নেইতো কিছুই হারাবার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না……
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
আজ মনের মাঝে রঙ্গীন আশা –
প্রানে সাজে না ।।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।

Leave a Comment