আমার না যদি থাকে সুর
Amar Na Jodi Thake Sur (1960)
তাল: কাহারবা
গীতিকার: পুলক ব্যানার্জী
সুরকার: মান্না দে
শিল্পী: মান্না দে
আমার না যদি থাকে সুর
তোমার আছে তুমি তা দেবে
তোমার গন্ধহারা ফুল
আমার কাছে সুরভি নেবে
[এরই নাম প্রেম]-৪
[জীবনে যা গৌরব হয়
মরণেও নেই পরাজয়]-২
চোখের স্মৃতির মণিদীপ
মনের আলোয় কভু কি নেভে
[এরই নাম প্রেম]-৪


