সামান্যে কি তার মর্ম জানা যায় | Samanye Ki Tar Marma Jana Jay | Lalon Song

সামান্যে কি তার মর্ম জানা যায়
Samanye Ki Tar Marma Jana Jay
Lalon Song
ফকির লালন সাঁই

সামান্যে কি তার মর্ম জানা যায়

সামান্যে কি তার মর্ম জানা যায় ।
হৃদকমলে ভাব দাঁড়ালে
অজান খবর আপনি হয় ।।
দুগ্ধে জলে মিশাইলে
বেছে খায় রাজহংস হলে
কারো সাধ যদি হয় সাধন বলে
হয় সে রাজহংসের ন্যায় ।।
মানুষে মানুষের বিহার
মানুষ ভজলে দৃষ্ট হয় তার
সে কি বেড়ায় দেশ দেশান্তর
পীড়েই পেড়োর খবর পায় ।।
পাথরেতে অগ্নি থাকে
বের করতে হয় ঠুকনি ঠুকে
দরবেশ সিরাজ সাঁই দেয় তেমনি শিক্ষে
লালন ভেঁড়ো সং নাচায় ।।

Samanye Ki Tar Marma Jana Jay

 

জনপ্রিয় লিরিক্স:  দুই খুটিতে একচালা ঘর | Dui Khutite Ekcala Ghor | Key Lyrics

Leave a Comment