মনের নেংটি এঁটে করো রে ফকিরী | Moner Nengli Eter Koro Re Fokiri | KeyLyrics

মনের নেংটি এঁটে করো রে ফকিরী
Moner Nengli Eter Koro Re Fokiri
Lalon Song
মনের নেংটি এঁটে করো রে ফকিরী।
আমানতের ঘরে যেন হয় নারে চুরি।।
এদেশেতে দেখি সদায়
ডাকিনী যোগিনীর ভয়।
দিনেতে মানুষ ধরে খায়
থেকো হুঁশিয়ারী।।
বারে বারে বলি রে মন
করো রে আত্মসাধন।
আকর্ষণে দুষ্ট দমন
করো ধরি ধরি।।
কাজ দেখি ধড়ফড়ে
নেংটি তোমার নড়বড়ে।
খাটবে নারে লালন ভেড়ে
টাকশালে চাতুরী।।
মনের নেংটি এঁটে করো রে ফকিরী  Moner Nengli Eter Koro Re Fokiri  KeyLyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *