ভব মায়া জেলখানাতে,আমি এক দাগি আসামি | Bhaba Maya Jelkhanate, Ami Ek Dagi Asami | Keylyrics

ভব মায়া জেলখানাতে,আমি এক দাগি আসামি
Bhaba Maya Jelkhanate, Ami Ek Dagi Asami
– আব্দুস সাত্তার মোহন্ত
ভব মায়া জেলখানাতে,আমি এক দাগি আসামি
এই পরবাসের হাজতবাসে বন্ধি হইয়াছি আমি,
ভব মায়া জেলখানাতে,আমি এক দাগি আসামি।।
আমি চুক্তি পত্রে সই দিয়া হই ওয়াদা বন্ধ,
তোমার আইন-কানুন মানিয়া চলবো হইবো শুদ্ধ,
সেই চুক্তি নামা লংঘন করে জেল খাটি দিবস জামী।।
ভব মায়া জেলখানাতে আমি এক দাগি আসামি দয়াল
ভব মায়া জেলখানাতে আমি এক দাগি আসামি।।
যাবজ্জীবন কারাদণ্ড হাতে পায়ে বেড়ি,
বিবেক বাবুর হত্যার দায়ে হাজত ভোগ করি,
আমার মুক্তির আশা নাই জীবনে মুক্তি না দিলে তুমি।।
ভব মায়া জেলখানাতে আমি এক দাগি আসামি দয়াল
এই যে বৎসর গুরে তারিখ পরে পাইনারে খালাস
কেউ আমার পরিচয় দেয় না,নেয় নারে তালাশ,
(তুমি) মোহন্তের হইও জামিনদার বিচারের দিনের স্বামী।।
ভব মায়া জেলখানাতে আমি এক দাগি আসামি।
ভব মায়া জেলখানাতে,আমি এক দাগি আসামি | Bhaba Maya Jelkhanate, Ami Ek Dagi Asami | Keylyrics

Check Also

a logo for keylyrics.com

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics | Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics Nakul Kumar Biswas …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *