নয়ন তোমারে পায় না দেখিতে | Noyono Tomare Pay Na Dekhite | Key Lyrics

Song Name : Noyono Tomare Lyrics and Composition : Rabindranath Tagore Singer : Ishan Mitra Re-arrangement, Mixing and Mastering : Amit – Ishan
নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে
সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ,
তুমি আছ তার আছে তব স্নেহ–
নিরাশ্রয় জন, পথ যার গেহ,
সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,
সমুখে অনন্ত জীবনবিস্তার–
কালপারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে ॥
জানি শুধু তুমি আছ তাই আছি,
তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি,
যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর–
তুমি আর আমি মাঝে কেহ নাই,
কোনো বাধা নাই ভুবনে ॥

Popular Lyrics:  Phagun Hauay Hauay Lyrics | ফাগুন হাওয়ায় হাওয়ায় | Purnima Sondhay | পূর্ণিমা সন্ধ্যায়

Leave a Comment