কিসে আর বোঝাই মন তোরে | Kise Ar Bojhai Mon Tore | Key Lyrics

কিসে আর বোঝাই মন তোরে
Kise Ar Bojhai Mon Tore
Key Lyrics
ফকির লালন সাঁই
কিসে আর বোঝাই মন তোরে ।
দেল-মক্কার ভেদ না জানিলে
হজ্জ কিসে হয় রে ।।
দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদা দেয় তাইতে বারাম
সেইজন্য নূর দেল-মক্কা নাম
সর্ব সংসারে ।।
এক দেল যার জিয়ারত হয়
হাজার হজ্জ তার তুল্য নয়
কেতাবেতে সাফ লেখা যার
তাইতে বলি রে ।।
মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন
লালন কয় আদি মক্কা কেমন
চিনবি কবে রে ।।

Check Also

a logo for keylyrics.com

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics | Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics Nakul Kumar Biswas …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *