ওগো নিরুপমা করিও ক্ষমা

ওগো নিরুপমা করিও ক্ষমা
ছায়াছবি-অনিন্দিতা
শিল্পী-কিশোর কুমার

ওগো নিরুপমা করিও ক্ষমা,
তোমাকে আমার ঘরণী করিতে,
আমার মনের দোসর করিতে পারিলাম না,
পারিলাম না তো কিছুতেই।।
ওগো নিরুপমা।

হয়তো তোমার অনেক কিছুই আছে,
তবু নেই দাম তার কোনোই আমার কাছে।।
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবেনা যেন কিছুতেই।।
ওগো নিরুপমা।

লতার মতই জড়িয়ে রয়েছ গাছে,
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে।।
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবোনা যেন কিছুতেই।।
ওগো নিরুপমা করিও ক্ষমা
তোমাকে আমার ঘরণী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা।

Popular Lyrics:  Amar Buker Modhye Khane Lyrics | আমার বুকের মধ্যে খানে

Leave a Comment