আমি যে কে তোমার | Ami Je Ke Tomar | Key Lyrics

আমি যে কে তোমার
Ami Je Ke Tomar
ছায়াছবি: অনুরাগের ছোঁয়া
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত: অজয় দাস
শিল্পী: কিশোর কুমার/
লতা মঙ্গেশকর



আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখব
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

[কেন আর সরে আছ দূরে
কাছে এসে হাত দুটো ধর]-২
শপথের মন-কাড়া সুরে
আমায় তোমারি তুমি কর
ও ও তোমার এ স্বপ্ন
দুচোখেই আমি আঁকব।
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

[ওপারের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে]-২
মরণ তোমায় কোনদিনও
পারবেনা কভু কেড়ে নিতে
ও ও সুখে দুঃখে আমি
তোমাকেই কাছে ডাকবো।
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।




Popular Lyrics:  বাহির বলে দূরে থাকুক | Bahir Bole Dure Thakuk | Movie Song | Third Person Singular Number | Habib & Nancy

Leave a Comment