Tui Jodi Hoiti Golar Mala Lyrics | তুই যদি হইতি গলার মালা

Tui Jodi Hoiti Golar Mala Lyrics
তুই যদি হইতি গলার মালা
লেখক : দূরবীন শাহ

Tui Jodi Hoiti Golar Mala Lyrics

তুই যদি হইতি গলার মালা
চিকন কালা
তুই যদি হইতি গলার মালা
আদরে গলে পরাইয়া
স্বহস্তে আয়না ধরিয়া
সাধ মিটাইতাম, দেখিয়া নিরালা।
তুই হইলে প্রেমের সাগর,
আমি যাইয়া জলের উপর,
ভাসিয়া রহিতাম হইয়া শ্যাওলা,
প্রেম বাতাসে ঢেউ লাগিয়া,
পোড়া প্রাণ যাইত জুড়াইয়,
দুর হইত প্রেমাগুনের জ্বালা।
তুই হলে শিরের কেশ,
চিরুনি ধরিতাম বেশ,
তারপরে বান্ধিতাম দুপুর বেলা,
বসিয়া তোমার সংগে,
থাকতাম আমি প্রেম তরঙ্গে,
মনের সাথে খেলতাম প্রেম-খেলা।
রঙ্গিলা তুই যদি গলার মালা”
তোমারও জানিয়া পানি
আমি হইয়া চাতকিনী
পন্থে চাইয়া হইয়াছি একেলা
আমায় লোকে মন্দ কয়
তোর প্রেমের কলংক রয়
এই দূরবীন শাহ তোর প্রেমের পাগলা।
চিকন কালা
তুই যদি হইতি গলার মালা…
জনপ্রিয় লিরিক্স:  আজ কেন বারেবার মনে চায় দেখিবার | Aj Keno Barebare Mone Chay Dekhibar | Keylyrics

Leave a Comment