তোমার টানে সারা বেলার গানে Lyrics | Tomar Tane Sara Belar Gaane Lyrics

তোমার টানে সারা বেলার গানে Lyrics

Tomar Tane Sara Belar Gaane Lyrics

তোমার টানে সারা বেলার গানে
Tomar Tane Sara Belar Gaane
অ্যালবাম: আমার গানে আমি
কথা,সুর ও কণ্ঠ: রূপঙ্কর বাগচী

 

তোমার টানে সারা বেলার গানে Lyrics


[তোমার টানে সারা বেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে]-২
তোমার টানে সারা বেলার গানে।
[নিষেধ মানবে দিবানিশি হৃদয়
তোমার কান্না সেকি আমারও নয়]-২
কালের হিসাব দেবে কোন্ সঞ্চয়
কি যন্ত্রনা পথিক প্রাণে!
তোমার টানে সারা বেলার গানে।
[তোমার সঙ্গে একা দেখে হবে
আমার সুজন তুমি কথা দেবে]-২
ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে
তুমিই পাবে অধীর প্রাণে
তোমার টানে সারা বেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে
তোমার টানে সারা বেলার গানে।

 

Tomar Tane Sara Belar Gaane Lyrics

Popular Lyrics:  মন যেটা চায় গো সেটা না দেওয়াউচিত কথা নয়।।

Leave a Comment