Sedin Dujone Dulechinu Bone Lyrics | সেদিন দুজনে দুলেছিনু বনে

Sedin Dujone Dulechinu Bone Lyrics
সেদিন দুজনে দুলেছিনু বনে

Sedin Dujone Dulechinu Bone Lyrics

সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো– আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার–
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না

Popular Lyrics:  দুই চাক্কার সাইকেল Lyrics | Dui Chakkar Cycle Lyrics | Syed Omy X Achol Akhi

Leave a Comment