Morile Kandisne Lyrics | মরিলে কান্দিস নে

Morile Kandisne Lyrics

মরিলে কান্দিস নে

মরিলে কান্দিস নে

মরিলে কান্দিস নে আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিস নে আমার দায়।

সুরা ইয়াসীন পাঠ করিও বসিয়া কাছায়
যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায়,
রে যাদুধন, মরিলে কান্দিস নে আমার দায়।

বুক বান্ধিয়া কাছে বইসা গোছল করাইবায়
কান্দনের বদলে মুখে কলমা পড়িবায়,
রে যাদুধন, মরিলে কান্দিস নে আমার দায়।

কাফন পিন্দাইয়া আতর গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায়,
রে যাদু ধন, মরিলে কান্দিস নে আমার দায়।

দাফন করিয়া যদি কান্দ আমার দায়
মসজিদে বসিয়া কাইন্দ আল্লারই দরগায়,
রে যাদুধন, মরিলে কান্দিস নে আমার দায়।

Morile Kandisne Lyrics

Leave a Comment