Mon Mondire Puja Debo Lyrics | মনমন্দিরে পূজা দেব

Mon Mondire Puja Debo Lyrics

মনমন্দিরে পূজা দেব

Table of Contents

মসজিদ মন্দিরে যেতে

আমি মন-মন্দিরে পূজা দেব
সত্যম্ শিবম্ অনন্তম্।
আমি দিল-কাবাতে নামাজ পড়ব
আল্লাহ হু-আকবর… হু-আকবর।
আমি মন-মন্দিরে পূজা দেব,
পড়ব নামাজ দিল-কাবায়।
মসজিদ মন্দিরে যেতে বোলো না আমায়,
মন্দির মসজিদে যেতে বোলো না আমায়।

মানুষ যদি আদম-সন্তান সৃষ্টি একজনার,
তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন আচার।
আমি ঘর হারা এক পথের মানুষ
আল্লাহ হু-আকবর…
আপন করলো পথ আমায়।
মন্দির মসজিদে যেতে বোলো না আমায়।

আরে জন্ম দেখি মরণ দেখি তাঁরে দেখি না,
অদৃশ্য তার প্রেমের বলি আমরা ক’জনা।
জগত জুড়ে রক্ত সাগর
কারে পায় কে বয়ে যায়।
মন্দির মসজিদে যেতে বোলো না আমায়।

আমি মন-মন্দিরে পূজা দেব
সত্যম্ শিবম্ অনন্তম্।
আমি দিল-কাবাতে নামাজ পড়ব
আল্লাহ হু-আকবর… হু-আকবর।
আমি মন-মন্দিরে পূজা দেব,
পড়ব নামাজ দিল-কাবায়।
মসজিদ মন্দিরে যেতে বোলো না আমায়,
মন্দির মসজিদে যেতে বোলো না আমায়।

জনপ্রিয় লিরিক্স:  Bhalobasi Bole Bondhu Lyrics | ভালবাসি বলে বন্ধু

Leave a Comment