কত লোকে কতই বলে Lyrics | Koto Loke Kotoi Bole Lyrics

কত লোকে কতই বলে Lyrics

Koto Loke Kotoi Bole Lyrics

কত লোকে কতই বলে
আগমনী গান
দুর্গা পূজার গান

 

কত লোকে কতই বলে Lyrics


কত লোকে কতই বলে
শুনে প্রাণে মরে যাই,
কেমন করে হরের ঘরে
ছিলি ও মা বল না তাই।

মা’র প্রাণে কি ধৈর্য ধরে
জামাই নাকি ভিক্ষা করে,
এবার নিতে এলে ‘পরে বলবো
উমা আমার ঘরে নাই।

চিতাভস্ম মাখি অঙ্গে
জামাই ফিরে নানা রঙ্গে,
তুই নাকি মা তারই সঙ্গে
তোর সোনার অঙ্গে মাখিস ছাই।

Popular Lyrics:  Debi Sajer Gaan Lyrics | Joy Joy Dugga Ma Lyrics (দেবী সাজের গান Lyrics) | Durga Puja song

Leave a Comment