Hok Bhandari Lyrics by Ramesh Shil | হক ভাণ্ডারী

Hok Bhandari Lyrics
হক ভাণ্ডারী
by Ramesh Shil
রচয়িতা- গুরুজী ফকির রমেশ শীল

Hok Bhandari Lyrics

হক ভাণ্ডারী হক ভাণ্ডারী শুনি জগতময়,
দুনিয়াতে ঢংকা বাজে হক ভাণ্ডারীর জয়।।
যার মুখেতে হক ভাণ্ডারী, কলবে হয় এস্ক জারি,
হুজুরি দিল পয়দা করি,ঘুচায় শমস ভয়।।
আশেকিরে তুচ্ছ করি, মন কেরে কয় হক ভাণ্ডারী
হক শব্দ চাও বিচার করি কোরআনে কি কয়।।
হারমোনিয়াম তবলার ঘাটে হক ভাণ্ডারীর জিকির উঠে,
মায়া টুটে পর্দা ছুটে মিলে পরিচয়।।
রমেশের মন বড় পাঁজি, হক ছাড়ে না হকে রাজি,
হক ভাণ্ডারী ও বাবাজী দিও পদাশ্রয়।
জনপ্রিয় লিরিক্স:  এমন শ্যামল বরণ রুপে | Emon Shyamol Boron Rupe | বাউল ক্বারী আমীর উদ্দিন

Leave a Comment