ভবে আপন কেহ নাই
সকলে ভাবে ভিন।
আপন আপন গর্ব করে
কেন কাট দিন।
প্রভুর স্থানে সাক্ষী দিবে
হাশরের দিন।
আপন আপন কর মন
চিননি আপন জন।
আপনাকে মিশাই আপে
আপন কর চিন।
পাবে দাস হাদী হীন
আপে প্রভু আপন চিন।
গাউছ ধনের শ্রীচরণে
মিশিবে যে দিন।