Je Amar Moner Manush Lyrics | যে আমার মনের মানুষ গো

শিরোনামঃ যে আমার মনের মানুষ গো
Je Amar Moner Manush Lyrics
শিল্পীঃ এস আই টুটুল

Je Amar Moner Manush Lyrics

যে আমার মনের মানুষ গো
সে আমারে মনে রাখলোনা মনে রাখলোনা,
কোথায় আমার এত জ্বালা চেয়ে দেখলোনা
পাশানি চেয়ে দেখলোনা,
যে আমার মনের মানুষ গো
সে আমারে মনে রাখলোনা মনে রাখলোনা ।।
আমি রইলাম মেঘের আসে
মেঘ ভাইসা যায় অন্য দেশে
এক ফুটাও বৃষ্টি হইলোনা,
বুকে আমার দারুণ খরা জিয়ন্তে হয়েছি মরা
ভালোবাসা আমার সইলোনা,
বিধি আমার কপালেতে সুখ লিখলোনা
পাশানি মনে রাখলোনা,
যে আমার মনের মানুষ গো
সে আমারে মনে রাখলোনা মনে রাখলোনা ।।
অন্তরে যার বসত আছে
অন্তর ভাঙ্গা সেইতো গেছে,
পিছন ফিইরা একবার চাইলোনা
কলেতে যন্তনার ফাঁশি
সুর তুলেছে প্রেমের বাঁশি,
আমার গানত একটু গাইলোনা
আমার দুখের সঙ্গী হতে কেও থাকলোনা,
পাশানি মনে রাখলোনা
যে আমার মনের মানুষ গো
সে আমারে মনে রাখলোনা মনে রাখলোনা ।।
Popular Lyrics:  বাতাস ডাকেনা আগের মতো - Batash Dake Na Ager Moto | Lyrics

Leave a Comment