Nije Manush Holem Na Lyrics | নিজে মানুষ হলেম না

Nije Manush Holem Na Lyrics

নিজে মানুষ হলেম না

Nije Manush Holem Na Lyrics

নিজে মানুষ হলেম না
কারে মানুষ কই,
ভাঙা ঘরে উঠতে গিয়ে
ভাইঙ্গা গেলো মই।

 

খড়ের ছাউনি ছিল ভালো
ঝড়-বাতাসে উড়ে গেলো,
ভাঙা ঘরে চুরি করিল, দরদী
যারে কইতাম সই।

 

শুন্য ঘরে একলা প্রাণী
যম-মানুষে টানাটানি,
কেবলি খাই নাক-চুবানি
আপন মনে বসে রই।

 

রোদ-বৃষ্টি-বাদলা-ঝড়ে
পরাণ ভবার ফাঁপর পাড়ে,
মানুষেরে মানুষ মারে
শ্রাদ্ধেতে খাই চিঁড়া-দই।

জনপ্রিয় লিরিক্স:  ওরে আমার সোনার ময়না পাখিরে Lyrics | Ore Amar Sonar Moyna Pakhire Lyrics (বিচ্ছেদী গান)

Leave a Comment