Chere De Tor Hingsabritti Lyrics | ছেড়ে দে তোর হিংসাবৃত্তি

Chere De Tor Hingsabritti Lyrics

ছেড়ে দে তোর হিংসাবৃত্তি

ভবা পাগলার গান

Chere De Tor Hingsabritti Lyrics

ছেড়ে দে তোর হিংসাবৃত্তি
ঐ তো বিঘ্ন অতি প্রধান,
ওরে মানুষ দেখবি যদি ভগবান।

 

ছেড়ে দে তোর ভিন্ন বেধ
দেখ না শাস্ত্র দেখ না বেদ,
বাইবেল, কোরান নয়রে প্রভেদ
শোনরে হিন্দু, শোন মুসলমান।

 

ভিন্ন নয় রে আল্লা-হরি
শোন রে ফকির ব্রহ্মচারী,
দেখতে তাঁর হয় না দেরি
খুলে ফেল তোর হৃদয় প্রাণ।

 

কি বা মন্দির, কি বা মসজিদ
শাস্ত্রে এটা যেমন বন্দী,
বাইরে আয় রে দেখ রে সন্ধি
উড়ছে নিশান এই বিশ্বখান।

 

ভবা পাগলা কইবে কত
সবার পদে হয় সে নত,
দেখ না ভেবে শত শত
আসা যাওয়া একই সমান।

জনপ্রিয় লিরিক্স:  Onathero Nath Gora Lyrics | অনাথেরও নাথ গোরা Lyrics

Leave a Comment