Krishna Bole Kande Koyjona Lyrics | কৃষ্ণ বলে কাঁদে কয়জনা

Krishna Bole Kande Koyjona Lyrics

কৃষ্ণ বলে কাঁদে কয়জনা

ভবা পাগলার গান

Krishna Bole Kande Koyjona Lyrics

কৃষ্ণ বলে কাঁদে কয়জনা
পাগলিনী রাধা কাঁদে,
আর কাঁদে যমুনা।

 

বাঁশি যখন বাজতে থাকে
নীলযমুনার আঁকেবাঁকে,
রাধে তখন কলসী কাঁখে
কি করবে সে জানে না।

 

রাধারাণীর স্মরণ নিলে
তবে কৃষ্ণের দেখা মেলে,
রাধে তুমি কোথায় গেলে
কৃষ্ণপ্রেমের গিনিসোনা।

 

যমুনা আর রাধারাণী
আমায় কৃপা করবে জানি,
দুই অঙ্গে এক অঙ্গখানি
গৌর কাঁদে, কৃষ্ণ কাঁদে না।

 

কৃষ্ণ কেবল বাজায় বাঁশি
তাই তো কৃষ্ণ ভালোবাসি,
ভবাও তাই কইছে হাসি
কান্নাকাটির ধার ধারে না।

জনপ্রিয় লিরিক্স:  মওলা বলে ডাক মন রসনা | Maula Bole Dak Mon Rosona | Key Lyrics

Leave a Comment