Ekdin Chor Porbe Dhora Lyrics | একদিন চোর পড়বে ধরা

Ekdin Chor Porbe Dhora Lyrics

একদিন চোর পড়বে ধরা

ভবা পাগলার গান

Ekdin Chor Porbe Dhora Lyrics

হুঁশিয়ার হবি কবে
কইছে ডেকে বসুন্ধরা,
চোর পড়বে ধরা
একদিন চোর পড়বে ধরা।

 

ওপরে বেশ পরিপাটি
অভ্যন্তরে দুষ্টুর ঘাঁটি,
শেষকালেতে যমের লাঠি
দফারফা করবে সারা।

 

হাতে কড়ি মাজায় দড়ি
পড়বি যে রে পায়ে বেড়ি,
আর কতকাল করবি চুরি
ওরে মন, লক্ষ্মীছাড়া।

 

শয়তানের শয়তানি
ছয়জনার নয় এ অবনী,
এই মানবজমি দেহখানি
সোনার খনি সোনায় মোড়া।

 

চোর হয়ে মন সাধুর বেশে
ঘুরিস না আর এমন দেশে,
ভবা পাগলা কইছে হেসে
অন্তে হবি জ্যান্তে মড়া।

জনপ্রিয় লিরিক্স:  সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা - Sona Bondhu Tui Amare Korli Diwana

Leave a Comment