Aji Gourango Lal Lyrics | আজি গৌরাঙ্গ লাল

Aji Gourango Lal Lyrics

আজি গৌরাঙ্গ লাল

ভবা পাগলার গান

Aji Gourango Lal Lyrics

আজি গৌরাঙ্গ লাল রে
আমার গৌরাঙ্গ লাল,
নিতাই প্রেম মাতাল রে
নিতাই প্রেম মাতাল,
ও আমার শ্রীঅদ্বৈত গদাধর
ভকত কাঙাল রে,
ভকত কাঙাল।

 

শ্রীবাস অঙ্গনে
কীর্তনে-কীর্তনে,
ফাগুয়া আবির হ’ল
লালে ওই লাল রে,
লালে ওই লাল।

 

নদীয়ার রাঙামাটি
নদীয়ার বসতবাটী,
কোটি-কোটি জনম
মহাভাগ্যের ফল রে,
মহাভাগ্যের ফল।

 

ভবা ফাগুয়া দিনে
নিবেদন শ্রীচরণে,
নদীয়ার শ্রীবৃন্দাবনে
একই খেয়াল রে,
একই খেয়াল।

Leave a Comment