Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics | তুমি খাঁচা হলে আমি হব পাখি Lyrics

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics
তুমি খাঁচা হলে আমি হব পাখি Lyrics
শিরোনামঃ তুমি খাঁচা হলে আমি হব পাখি
শিল্পীঃ পস্কজ উধাস
অ্যালবামঃ ভালোবাসা

Tumi Khacha Hole Ami Hobo Pakhi Lyrics

তুমি খাঁচা হলে আমি হব পাখি
সারাদিন বসে দারে তোমারই নাম ধরে
করে যাব ডাকা ডাকি,
তুমি খাঁচা হলে আমি হব পাখি ।।
তুমি ফুল হলে আমি হব মৌমাছি
মধু আর মাধুরীর রব কাছা কাছি,
গুন গুন গানে হবে যতো কথা বাকি
তুমি খাঁচা হলে আমি হব পাখি ।।
তুমি মেঘ হলে আমি রামধনু হয়ে
থাকবো তোমার ঐ হৃদয় ছুয়ে,
কতো রাগে অনুরাগে হবে মাখা মাখি
তুমি খাঁচা হলে আমি হব পাখি ।।
আমি হবো নাও তুমি নদী হয়ে
ভেসে যাবো অজানায় দেবো পাল তুলে,
তুমি যদি সুরা হও আমি হবো সাখি
তুমি খাঁচা হলে আমি হবো পাখি,
সারাদিন বসে দারে তোমারই নাম ধরে
করে যাবো ডাকা ডাকি,
তুমি খাঁচা হলে আমি হব পাখি ।।

জনপ্রিয় লিরিক্স:  আমার ভাগ্য বড় আজব যাদুকর - Amar Vaggo Boro Ajob Jadukor

Leave a Comment