Ek Tajmahal Garo Lyrics | এক তাজমহল গড়ো

Ek Tajmahal Garo Lyrics

এক তাজমহল গড়ো

কন্ঠ শিল্পী : পিন্টু ভট্টাচার্য।
কথা : মিন্টু ঘোষ।
সুর : নচিকেতা ঘোষ।

 

Ek Tajmahal Garo Lyrics

 

এক তাজমহল গড়ো
হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে ।
না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই
দুটি চোখে যমুনাকে ধরো… ।।


না থাকুক গায়ে তার চুনি পান্না
তোমার প্রেমের ছোঁয়া রেখে
প্রীতির অলঙ্কারে ঢেকে
তাকে আরো অপরূপা করো
না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ
তোমার প্রাণের আলো জ্বেলে
মনের জ্যোছনা টুকু ঢেলে
তাকে আরো অপরূপা করো
এক তাজমহল গড়ো
হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে ।
না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই
দুটি চোখে যমুনাকে ধরো… ।।


 

Leave a Comment