Enechi Amar Shoto Jonomer Prem Lyrics | এনেছি আমার শত জনমের প্রেম

Enechi Amar Shoto Jonomer Prem Lyrics

এনেছি আমার শত জনমের প্রেম

মূল শিল্পী : অনুপ ঘোষাল।

 

Enechi Amar Shoto Jonomer Prem Lyrics

এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি-জলে গাঁথা মালা
ওগো সুদূরিকা
আজো কি হবেনা শেষ
তোমারে চাওয়ার পালা
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি-জলে গাঁথা মালা


স্বপনে আমার সাথীহারা রাতে
স্বপনে আমার সাথীহারা রাতে
পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলে সে দীপ জ্বালা
তোমারে চাওয়ার পালা
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি-জলে গাঁথা মালা
ওগো সুদূরিকা
আজো কি হবেনা শেষ
তোমারে চাওয়ার পালা


মনে মনে তবু স্বপন বাসর গড়ি
এনেছি হৃদয় মিলনের গানে ভরি
মনে মনে তবু স্বপন বাসর গড়ি
এনেছি হৃদয় মিলনের গানে ভরি
দুরে আছ তুমি, তবু দূরে নহ
স্মরণ সুধায় ভরেছ বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে
চাঁদের জোছনা ঢালা
তোমারে চাওয়ার পালা
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি-জলে গাঁথা মালা
ওগো সুদূরিকা
আজো কি হবেনা শেষ
তোমারে চাওয়ার পালা।।

Popular Lyrics:  চোখের জলের হয়না কোনো রঙ - Chokher Jaler Hoyna Kono Rang

Leave a Comment