Tumi Onek Jotno Kore Lyrics | তুমি অনেক যত্ন করে

Tumi Onek Jotno Kore Lyrics

তুমি অনেক যত্ন করে

মূল শিল্পী : মান্না দে।
লাইভ শিল্পী : রবি।

 

Tumi Onek Jotno Kore Lyrics

তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো
দিতে পারোনি
দিতে পারোনি
কি তার জবাব দেবে যদি বলি, “আমিই কি হেরেছি?”
“তুমিও কি একটুও হারোনি?”
“তুমিও কি একটুও হারোনি?”


সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো
ফুলেতে আগুন তুমি জ্বেলেছো
সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো
ফুলেতে আগুন তুমি জ্বেলেছো
ফাগুনের সব কেড়ে নিয়েছো
স্মৃতিটুকু তার কেন কাড়োনি
কি তার জবাব দেবে যদি বলি, “আমিই কি হেরেছি?”
“তুমিও কি একটুও হারোনি?”
“তুমিও কি একটুও হারোনি?”


অন্তরে আলো জ্বেলে রেখে
দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে
দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে
নিজেকে প্রশ্ন করে দেখো না
যার নাম তুমি আর লেখোনা
নিজেকে প্রশ্ন করে দেখো না
যার নাম তুমি আর লেখোনা
কেন তাকে ধরে আছো হৃদয়ে?
বিদায়ের পথ কেন ছাড়োনি?
কি তার জবাব দেবে যদি বলি, “আমিই কি হেরেছি?”
“তুমিও কি একটুও হারোনি?”
“তুমিও কি একটুও হারোনি?”

Leave a Comment